Monday, October 11, 2021

উইঘুর মুসলিমদের সম্পত্তি নিলামে বিক্রি করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের জিনজিয়াং প্রদেশে ক্যাম্পে বন্দী বেশ কয়েকজন উইঘুর মুসলিমের সম্পদ নিলামে তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সম্পদের আনুমানিক মূল্য অন্তত ৮৫ মিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তাইওয়ান নিউজের বরাত দিয়ে এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, চীনা প্রশাসন ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অন্তত ২১ উইঘুর মুসলিমের সম্পত্তি নিলামে বিক্রি করেছে বলে তারা জানতে পেরেছে। যার বাজারমূল্য প্রায় ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। স্থানীয় আদালতের মাধ্যমে একটি ই-কমার্স সাইটে নিলাম ডেকে ওই সম্পদ বিক্রি করে দেওয়া। উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্টের মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

তাইওয়ান নিউজ জানিয়েছে, উইঘুর সম্প্রদায়ের সম্পদ ধ্বংস করার লক্ষ্যে নিলামের মতো এমন পদক্ষেপ গ্রহণ করেছে শি জিনপিং সরকার। যার প্রধানতম লক্ষ্য উইঘুর ব্যবসায়ীরা। আব্দুল জেলিল হিলিল তেমনি একজন। ২০১৭ সালে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে চার্জ গঠন করা হয়। ওই বছরই তার ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় চীনা প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে অ্যামাজনের সমতুল্য চীনের তাওবাওতে হিলিলের একটি ভবন ৮৩ লাখ মার্কিন ডলারে বিক্রি করে দেয় স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই অভিযোগ- উইঘুর ব্যবসায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে চীনা প্রশাসন। দেশটির প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ- কথিত চরমপন্থা রুখতে প্রায় ৪০ লাখ উইঘুর মুসলিমদের ক্যাম্পে বন্দী করেছে বেইজিং। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে তারা। চীনা প্রশাসনের দাবি, বন্দী নয়, চরমপন্থারোধে তাদের প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

The post উইঘুর মুসলিমদের সম্পত্তি নিলামে বিক্রি করার অভিযোগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

No comments:

Post a Comment