Friday, October 8, 2021

আমিরাতে বসে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধীতা করলেন ইজরাইলি মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েও ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধীতা করেছেন ইজরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেত শাকেদ। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ইজরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বরত আইলেত শাকেদ কট্টর ডানপন্থী ইহুদি দল ইয়ামিনা পার্টির সদস্য ও ইজরাইলের পার্লামেন্ট নেসেটের একজন প্রতিনিধি। তিনি আরব আমিরাত সফরে গিয়ে ইহুদিদের আধিপত্য ও স্থায়ীত্বের প্রতীক হিসেবে বর্ণবাদী ইজরাইল রাষ্ট্রের প্রশংসা করেন।

ইজরাইলের এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অর্থনৈতিক শান্তিতে বিশ্বাস করি। এ ব্যবস্থার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবন মানের উন্নয়ন হবে। আমরা আরো যৌথ শিল্পাঞ্চল গঠন করতে চাই। কিন্তু, আমরা অবশ্যই একটি (ফিলিস্তিনি) রাষ্ট্র চাই না। আমরা চাই না এ (ফিলিস্তিনি) রাষ্ট্রর কোনো সেনাবাহিনী থাকুক।

ইজরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেত শাকেদ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধী। তিনি চান না যে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এ বিষয়ে তার খোঁড়া যুক্তি হলো, ইজরাইল যদি ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদের দখল করা ভূমি ছেড়ে দেয় তাহলে এ অঞ্চলে উগ্রবাদী সংগঠনের সৃষ্টি হবে।

অথচ ইজরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর যে দমন ও নিপীড়ন চালাচ্ছে তার সম্পর্কে কিছুই বলেননি তিনি। ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করে ওই স্থানে ইহুদিদের বসতি নির্মাণ করা এবং ফিলিস্তিনিদের ভূমি জোর করে দখল করার বিষয়েও কোনো আলোচনা করেননি তিনি। এছাড়া ২০০৭ সাল থেকে ইজরাইলের নির্মম গাজা অবরোধ যে ওই অঞ্চলের সাধারণ ব্যক্তিদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে তার সম্পর্কেও কোনো তথ্য উল্লেখ করেননি তিনি। তিনি মূলত চান, ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের ভূমি দখলের এ অবৈধ কর্মকাণ্ড চলমান থাকুক।

সূত্র : মিডল ইস্ট মনিটর

The post আমিরাতে বসে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধীতা করলেন ইজরাইলি মন্ত্রী! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%be/

No comments:

Post a Comment