Friday, October 8, 2021

আল-আকসায় ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনার নিষেধাজ্ঞা বহাল রেখেছেন ইজরাইলের একটি আদালত। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত আল-আকসা কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনার অনুমতি দেন। খবর আল জাজিরার।

ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে বলা হয়েছিল, ইহুদিরা চাইলে নীরবে প্রার্থনা করতে পারবেন, এটি তাদের অপরাধ বলে গণ্য হবে না। দীর্ঘদিন ধরে চুক্তির অধীনে মুসলিম ধর্মাবলম্বীরা আল-আকসায় নামাজ পড়েন এবং পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন ইহুদিরা। ফিলিস্তিনিদের অভিযোগ, আল-আকসা দখলের জন্যই এ রায় দেওয়া হয়েছে।

তবে এ রায়ের বিরুদ্ধে ইজরাইলি পুলিশ আপিল করলে জেরুজালেমের জেলা আদালতের বিচারক আরিয়েহ রোমানফ স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) আল–আকসা কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। তিনি বলেন, পুলিশ যা করেছে, তা যৌক্তিক। ইহুদিরা সেখানে ঘোরাফেরা করতে পারবেন, তবে প্রার্থনা বা ধর্মীয় নীতি পালন করতে পারবেন না।

The post আল-আকসায় ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d-3/

No comments:

Post a Comment