Tuesday, October 13, 2020

রক্তে রঞ্জিত সবুজ পাহাড়: ৭ মাসে খুন ১৬

ফাতেহ ডেস্ক:

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের ওপর পাল্টা হামলা চালায় সেনাবাহিনী। এতে হামলাকারীদের দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করছেন রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির।

পুলিশ সূত্র জানায়, আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে প্রথমে রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়েছে।

নিহত দুইজনই পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এর কর্মী বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, পাহাড়ে দিন দিন বাড়ছে সংঘাত। প্রতিনিয়ত রক্তে রঞ্জিত হচ্ছে সবুজ পাহাড়। খুন হচ্ছে একের পর এক। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। সংশ্লিষ্টদের তথ্য মতে, আঞ্চলিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলে ২০১৯ সালের ২ জানুয়ারি থেকে পার্বত্য এলাকায় গত ২২ মাসে ৩৩ নারী-পুরুষ খুন হয়েছেন। এ বছরের ২৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত খুন হয়েছেন ১৬ জন। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ভ্রাতৃঘাতী সংঘাত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে নৃশংস হত্যাকাণ্ড। সরকার শান্তিচুক্তি করলেও এখনও অশান্ত পার্বত্যাঞ্চল। অভিযোগ রয়েছে, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর নেতাদের ব্যক্তি স্বার্থের কারণেই খুনোখুনি লেগেই আছে।

The post রক্তে রঞ্জিত সবুজ পাহাড়: ৭ মাসে খুন ১৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c-%e0%a7%ad/

No comments:

Post a Comment