Tuesday, September 14, 2021

কাশ্মীরে ‘নৃশংসতা’ নিয়ে ১৩১ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীরে নৃশংসতার জন্য ভারত সরকারকে দোষারূপ করে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে পাকিস্তান। জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগমুহূর্তে রোববার ইসলামাবাদে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই শ্বেতপত্র প্রকাশ করা হয়।

ভারতের ইংরেজি দৈনিক ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে পাকিস্তান ১৩১ পৃষ্ঠার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে, যাতে ভারতের বিরুদ্ধে ‘নৃশংসতা, যুদ্ধাপরাধ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতনের পাশাপাশি জম্মু-কাশ্মীরে নারীদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

ইমরান খানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং মানবাধিকার মন্ত্রী শিরীন মাজারি রোববার ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলন করে এ শ্বেতপত্র প্রকাশ করেন।

পাকিস্তান প্রকাশিত শ্বেতপত্রে ভারতের নিরাপত্তা বাহিনীর এক হাজার ১৭৮ কর্মকর্তা ও কর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা জম্মু ও কাশ্মীরে ‘যুদ্ধাপরাধের’ মতো তিন হাজার ৪৩২টি ঘটনা ঘটিয়েছেন।

ইসলামাবাদ থেকে প্রকাশিত এই দলিলের এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ বলেন, জম্মু-কাশ্মীরে ভারতের ‘নৃশংসতার’ দলিলে পাকিস্তানের পক্ষ থেকে সৈয়দ আলী শাহ গিলানির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, যিনি কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরে ভারতের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর ১ সেপ্টেম্বর শ্রীনগরে মৃত্যুবরণ করেন।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, দলিলে বেশিরভাগ তথ্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রকাশিত নথি থেকে নেওয়া হয়েছে।

The post কাশ্মীরে ‘নৃশংসতা’ নিয়ে ১৩১ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%83%e0%a6%b6%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/

No comments:

Post a Comment