আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এই আইন চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। খবর বিবিসির।
এ আইনটিতে ছয় সপ্তাহের বেশি গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট ৫-৪ ভোটে আইনটি বাতিল করার আবেদন খারিজ করে দেন।
আইন অনুযায়ী, যদি কোনো চিকিৎসক ছয় সপ্তাহের বেশি বয়সি ভ্রূণের গর্ভপাত ঘটান, তবে তার বিরুদ্ধে যে কোনো ব্যক্তি মামলা করতে পারবেন।
চিকিৎসক এবং নারী অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো এই আইনের তীব্র সমালোচনা করছে।
The post টেক্সাসে গর্ভপাতবিরোধী আইন, বাইডেনের নিন্দা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86/
No comments:
Post a Comment