ফাতেহ ডেস্ক:
জরুরি চিকিৎসাসেবা দিতে কোনো হাসপাতাল অসম্মতি জ্ঞাপন করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, ‘কোনো অসুস্থ ব্যক্তিকে যখনই হাসপাতাল বা ক্লিনিক অথবা চিকিৎসকদের নিকট আনা হয়, উক্ত অসুস্থ ব্যক্তির তাৎক্ষণিক জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ অসম্মতি জ্ঞাপন করতে পারবে না।’
রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, ‘যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে এরূপ জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে জরুরি সেবাসমূহ বিদ্যমান রয়েছে এমন নিকটস্থ কোনো হাসপাতালে উক্ত ব্যক্তিকে প্রেরণ করতে হবে।’ এছাড়া, সব বেসরকারি-সরকারি হাসপাতাল ও ক্লিনিকের তালিকা, জরুরি চিকিৎসাসেবা বিভাগ রয়েছে এমন হাসপাতাল ও ক্লিনিকগুলোর পৃথক তালিকা এবং সেসব হাসপাতাল ও ক্লিনিকসমূহের জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের বর্তমান অবস্থার বিস্তারিত বিবরণসহ একটি তালিকা আগামী তিন মাসের মধ্যে দাখিল করতে বলেছেন আদালত।
একইসঙ্গে আদালত অসুস্থ ব্যক্তিকে জরুরি স্বাস্থ্যসেবা দিতে অসম্মতি জ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছেন।
The post জরুরি চিকিৎসাসেবা দিতে বাধ্য হাসপাতাল: হাইকোর্ট appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac/
No comments:
Post a Comment