Monday, September 13, 2021

২০২৩ সাল থেকে পিইসি-জেএসসি পরীক্ষা থাকবে না: শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

২০২৩ সালে নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, সংক্রমণের হার দেখে চতুর্থ সপ্তাহ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন রুটিন হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না। নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না, কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে। ২০২৩ সাল থেকে এটি কার্যকর হবে।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ওপর।

The post ২০২৩ সাল থেকে পিইসি-জেএসসি পরীক্ষা থাকবে না: শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a9-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8/

No comments:

Post a Comment