Thursday, September 16, 2021

ওমরাহ করতে দেশ ছেড়েছেন জাতীয় দলের ৭ ক্রিকেটার

ফাতেহ ডেস্ক:

বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাংলাদেশ জাতীয় দলের পাঁচ ক্রিকেটারসহ সাত জন যাচ্ছেন ওমরাহ হজ করতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সৌদি এয়ারলাইন্সে করে দেশ ছাড়েন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।

ওমরা করতে যাওয়া বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা হলেন- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ওমরাহ শেষে আগামী ২১ তারিখ ফেরার টিকিট নিশ্চিত করে দেশ ছেড়েছেন তারা।

এই পাঁচ ক্রিকেটারের বাইরে তাদের সঙ্গে আরও দুই ক্রিকেটার ওমরাহ করতে যাবেন। তারা হলেন- তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই ৭ ক্রিকেটারের সঙ্গী হবেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।

The post ওমরাহ করতে দেশ ছেড়েছেন জাতীয় দলের ৭ ক্রিকেটার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9b%e0%a7%87%e0%a7%9c%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be/

No comments:

Post a Comment