আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে আগামী দুই দিনের মধ্যে নতুন সরকারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তালেবানের উপপ্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। কাতারে সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ে তিনি এক সাক্ষাৎকারে একথা জানান। খবর বিবিসির।
তালেবানের উপপ্রধান বলেন, নতুন সরকারের ঘোষণা আগামী দুই দিনের মধ্যে আসতে পারে এবং এটি অন্তর্বর্তীকালীন। নতুন সরকারে নারীরা উচ্চ পর্যায়ে এখনই কাজ করার অনুমতি পাবেন না, তবে নিম্ন পর্যায়ে কাজ করার জন্য অনুমতি পেতে পারেন।
তিনি আরও বলেন, বিগত দুই যুগ ধরে আফগানিস্তানের সরকারে যারা ছিলেন তারা হয়তো এবার থাকছেন না।
The post দুই দিনের মধ্যে নতুন সরকার ঘোষণা করতে পারে তালেবান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/
No comments:
Post a Comment