Saturday, October 9, 2021

‘আবরার হত্যা মামলায় প্রশাসনিক ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে’

ফাতেহ ডেস্ক:

আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের শাসনামলে অপকর্মের জন্য দলীয় একজন লোকেরও বিচার হয়েছে? কোনো নজির দেখাতে পারবেন? শেখ হাসিনার সরকারই বিশ্বজিৎ ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে।

The post ‘আবরার হত্যা মামলায় প্রশাসনিক ও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6/

No comments:

Post a Comment