আন্তর্জাতিক ডেস্ক:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে পুনরায় চীনের মধ্যে ‘একীভূত’ করে নেয়ার অঙ্গীকার করেছেন। শনিবার রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব পিপলে চীনের শিনহাই বিপ্লবের ১১০তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তিনি।
তারও আগে ২০১৯ সালে ‘শক্তি ব্যবহার করে’ তাইওয়ানকে চীনের অধীনে নিয়ে আসার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট।
চলতি বছরের ১ অক্টোবর থেকে পরপর চারদিন তাইওয়ানের আকাশ সীমায় হানা দিয়েছে চীনের বিমানবাহিনী। চীনের এই পদক্ষেপে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাইওয়ানের সরকার।
তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেঙ চ্যাঙ বলেন, চীন তার পেশিশক্তি প্রদর্শন করছে এবং আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করছে। তিনি বলেন, ‘এই কারণে স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাসী দেশগুলো একসাথে কাজ করছে এবং চীনকে তাইওয়ানে হামলা না করার জন্য বারবার সতর্কতা করছে।’
১৯৪৯ সালে চীনে কমিউনিস্ট বিপ্লবের পর দেশটির ক্ষমতাচ্যুৎ জাতীয়তাবাদী সরকার তাইওয়ানে অবস্থান নেয়। ওই সময় তাইওয়ান চীন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন থেকেই দ্বীপ দেশটি স্বাধীনভাবে শাসিত হয়ে আসছে। তবে চীন সবসময়ই তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে।
সূত্র : আলজাজিরা
The post তাইওয়ানকে চীনের অধীনে নিয়ে আসার অঙ্গীকার চীনা প্রেসিডেন্টের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf/
No comments:
Post a Comment