Monday, October 11, 2021

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক:

অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হয়েছে। চলতি বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেন্স। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে। নোবেল পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড এবং বাকি অর্ধেক পাবেন অন্য দুই অর্থনীতিবিদ।

শ্রম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ডেভিড কার্ড এবং কারণগত সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য বাকি দুই অর্থনীতিবিদ নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

The post অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a9/

No comments:

Post a Comment