ফাতেহ ডেস্ক:
সম্প্রতি কুমিল্লায় কুরআন অবমাননা এবং তার জেরে ঘটা ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৪৫০ জনকে।
সোমবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। আরও কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে। অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করছে বাংলাদেশ পুলিশ।
The post কুমিল্লার ঘটনায় সারাদেশে ৭১ মামলা, গ্রেফতার ৪৫০ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/
No comments:
Post a Comment