Thursday, October 14, 2021

একটি অশুভ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে

ফাতেহ ডেস্ক:

একটি অশুভ মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। আজ গণমাধ্যমে মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দক্ষিণ এশিয়া মহাদেশে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের লোকেরা শান্তিতে ধর্ম-কর্ম এবং বাসবাস করছে। একটি অশুভ মহল এই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে বিনষ্টের চক্রান্ত করছে।

তারা বলেন, কুমিল্লার পুজা মণ্ডপে কুরআন অবমাননার ঘটনা এবং পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জসহ দেশে কিছু জায়গায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসব ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

নেতৃদ্বয় বলেন, কওমী মাদরাসার আলেম-উলামা ও ছাত্ররা শান্তিপ্রিয়। তারা কোন ধরনের দাঙ্গা-হাঙ্গামায় জড়িত নয়। বর্তমানে দেশীয় ও আর্ন্তজাতিক বিশেষ মহল সংখ্যালঘুদের উপর হামলা করে ইসলামপন্থীদের উপর দোষ চাপিয়ে দিতে পারে। তাই, চলমান পরিস্থিতিতে আলেম-উলামা ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের কোনো ধরনের ফাঁদে পা না দিয়ে সতর্ক ও সজাগ থাকার আহবান জানাচ্ছি।

The post একটি অশুভ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f/

No comments:

Post a Comment