আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার তাদের নতুন ৩৮ সদস্যের নাম ঘোষণা করেছে। সোমবার আফগানিস্তানের বিভিন্ন সামরিক ও বেসামরিক খাতে এসব মন্ত্রীদের নিয়োগ দেয়া হয় বলে জানিয়েছে তোলো নিউজ।
আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকারের মন্ত্রিসভায় যে সকল সদদ্যদের নিয়োগ দেয়া হয়েছে তার মধ্যে আছেন দেশটির প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, শহীদ ও অসুস্থ (যুদ্ধে আহত) মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এছাড়া সামরিক খাতের বিভিন্ন নেতৃত্বকেও নিয়োগ দেয়া হয়েছে।
সামরিক খাতের বিভিন্ন নিয়োগের বিষয়ে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তারা বলেন, তাদের বিশ্বাস আফগানিস্তানে শক্তিশালী সামরিক বাহিনী গঠনের জন্য অভিজ্ঞ লোকদের নিয়োগ হচ্ছে প্রথম পদক্ষেপ।
আফগানিস্তানের সাংস্কৃতিক বিভাগের এক কর্মকর্তা রোহুল্লাহ ওমর বলেন, আমরা একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করব। সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ পদের প্রধানদের নিয়োগ করা হলো শক্তিশালী সামরিক বাহিনী গঠনের প্রথম ধাপ।
এ সকল নতুন পদক্ষেপের আওতায় আফগান সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। আফগানিস্তানের ২০৯ শাহীন কোর সেনাদলকে এখন ‘মাজার কর্পস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
মোহাম্মদ সাদেক শিনওয়ারি নামের সাবেক এক সামরিক নেতা বলেন, আমরা আশা করি যে এ নতুন সেনাবাহিনী আফগানিস্তানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে। এছাড়া শত্রুদের যেকোনো পদক্ষেপ এবং বর্তমান (তালেবান) সরকারবিরোধীদেরও মোকাবেলা করবে এ নতুন আফগান সেনাবাহিনী।
অন্তর্বর্তীকালীন তালেবান সরকারে নতুন সদস্যরা হলেন:
মৌলভি আবদুল কবির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা আবদুল মজিদ
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মৌলভি মুতি-উল হক
রেড ক্রিসেন্ট সোসাইটির উপ -প্রধান মৌলভি নূরুদ্দিন তুরাবি
কান্দাহার কোরের কমান্ডার মোল্লা মেহরুল্লাহ হেমাদ
কাবুল কোরের কমান্ডার মৌলভি হামদুল্লাহ
মাজার কোরের কমান্ডার মৌলভি আতাউল্লাহ ওমারি
হেরাত কোরের কমান্ডার মৌলভি মোহাম্মদ জারিফ মোজাফর
হেলমান্দ কোরের কমান্ডার মৌলভি শরাফুদ্দিন তাকি
কুন্দুজ কোরের কমান্ডার মোল্লা রহমারুল্লাহ মোহাম্মদ
আবোদ জানা, লঘমন কোরের অধিনায়ক
পাকতিয়া কোরের কমান্ডার কারী মোহাম্মদ আইয়ুব
সূত্র : তোলো নিউজ
The post তালেবান সরকারে আরও ৩৮ নতুন মুখ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a9%e0%a7%ae-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81/
No comments:
Post a Comment