Tuesday, October 12, 2021

দুই পবিত্র মসজিদের বিভিন্ন দায়িত্বে ২০০ নারী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের বিভিন্ন দায়িত্বে ২০০ জনেরও বেশি নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

রিয়াদ আন্তর্জাতিক বইমেলার শেষদিনে হারামাইন প্যাভিলিয়ন পরিদর্শনের সময় মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম এবং দুই পবিত্র মসজিদের দেখাশোনার দায়িত্বে থাকা দ্য জেনারেল প্রেসিডেন্সি অফ হারামাইনের সভাপতি ড. আব্দুর রহমান আল-সুদাইস গত রবিবার স্থানীয়দের সঙ্গে আলাপকালে এই খবর জানান।

তিনি বলেন, সৌদি রাজ্যে নারীরা যারা ডক্টরেট এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য আলাদা সুযোগ করে দেওয়া হয়েছে। নারীদের ক্ষমতায়ন এবং তরুণদের উৎসাহিত করতে সৌদি ভিশন ২০৩০ অর্জন করতে আমরা নেতাদের পাশে আছি যেটা বিশ্বের কাছে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব।

গত আগস্ট মাসে, আল-সুদাইস ড. আল-আনাউদ আল-আবাউদ এবং ড. ফাতিমা আল-রাশাউদকে তার অফিসে সহকারী হিসেবে নিয়োগ করেন। এছাড়া সংগঠনের বিভিন্ন সিনিয়র পদেও অনেক নারীকে নিয়োগ দেওয়া হয়।

হারামাইন প্যাভিলিয়ন পরিদর্শনের সময় ড. আব্দুর রহমান আল-সুদাইস মসজিদের বিভিন্ন বিষয় পরিচালনায় নারীদের ভূমিকা ও অংশগ্রহণ নিয়েও কথা বলেন।

 

The post দুই পবিত্র মসজিদের বিভিন্ন দায়িত্বে ২০০ নারী নিয়োগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8/

No comments:

Post a Comment