ফাতেহ ডেস্ক:
কুমিল্লা সদরের নানুয়ার দিঘীরপাড়ের হিন্দুধর্মাবলম্বীদের পুজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র খেলাফতের নেতৃবৃন্দ। আজ বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এ প্রতিবাদ জানান। পাশাপাশি তারা কুরআন অবমাননার বিচার চান।
বিক্ষোভে দেয়া বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, এই ন্যাক্কারজনক ঘটনায় দেশের কোটি কোটি কুরআন প্রেমিক মুসলমান ক্ষুদ্ধ। কারণ, মুসলমানরা কুরআনকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কোন ব্যক্তি বা গোষ্ঠী কুরআন অবমাননা করলে বিক্ষুদ্ধ মুসলমান শান্তিপূর্ণ প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক।
তারা আরও বলেন, অথচ আমরা কুমিল্লায় লক্ষ্য করছি, ঘটনাস্থলে অপরাধীদের গ্রেফতার অভিযান পরিচালনা না করে প্রসাশন উল্টো প্রতিবাদরত মুসলমানদের উপরই চড়াও হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে কুরআন অবমাননাকারী দাঙ্গাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
The post কুরআন অবমাননারীদের বিচার চেয়ে ইসলামী ছাত্র খেলাফতের বিক্ষোভ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment