আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন ভয়াবহ মর্মান্তিক অভিজ্ঞতার জন্ম দিয়েছে। তিনি বলেন, আফগান জনগণের সংস্কৃতি ও ইতিহাসকে উপেক্ষা করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এই আগ্রাসন চালিয়েছিল।
গতকাল বুধবার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত এনার্জি ফোরামে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর স্বাধীনতা ও গণতন্ত্রকে সংস্কৃতি এবং ঐতিহ্য থেকে আলাদা করা যায় না। কিন্তু আফগান জনগণের সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যকে উপেক্ষা করে আমেরিকা আফগানিস্তানে প্রবেশ করেছিল যার ফলাফল হয়েছে মর্মান্তিক।
সূত্র : পার্সটুডে
The post ‘আফগান জনগণের সংস্কৃতি উপেক্ষা করে আমেরিকা আগ্রাসন চালিয়েছিল’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%89/
No comments:
Post a Comment