Wednesday, October 13, 2021

কুরআন অবমাননার প্রতিবাদে উত্তাল কুমিল্লা

ফাতেহ ডেস্ক:

কুমিল্লার নানুয়ার দিঘিরপাড় পূজা মণ্ডপে পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। পূজা মণ্ডপে হিন্দু দেবতা হনুমানের কোলে পবিত্র কুরআন শরীফ রেখে কুরআন আবমাননা করায় বিক্ষোভ করছে ধর্মপ্রাণ মুসলমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের বয়ে যাচ্ছে প্রতিবাদের ঝড়।

এর আগে ঘটনাস্থলে কোতোয়ালি থানার ওসি এম,এ আজিজ উপস্থিত হয়ে কুরআন শরীফ টি উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেন। তবে কে বা কারা এখানে কুরআন শরীফ রেখেছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র মারফত জানা গেছে, বিক্ষোভের সময় বেশ কয়েকজন আহত ও গ্রেফতারের খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে ইতিমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এর মেয়র মনিরুল হক সাক্কু, স্থানীয় উলামায়ে কেরাম ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের বৈঠক চলছে।

তবে বেঠক থেকে এখনো কোনো বার্তা কিংবা কুরআন অবমাননার বিচারের আশ্বাস দেয়া হয়নি।

The post কুরআন অবমাননার প্রতিবাদে উত্তাল কুমিল্লা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/

No comments:

Post a Comment