Tuesday, October 12, 2021

আফগানিস্তানে সহায়তা দিতে একমত জি-২০ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক:

তালেবানকে স্বীকৃতি না দিয়েই আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাতে একমত হয়েছেন জি-২০ নেতারা। মঙ্গলবার জি-২০ নেতাদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আয়োজনে সম্মেলনে অন্যান্যের মধ্যে অংশ নেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তনিও গুয়েতেরেজ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জি-২০ জোটভুক্ত ইউরোপিয়ান দেশগুলোর নেতৃবৃন্দ।

ভার্চুয়াল সম্মেলনে আফগান অর্থনীতিতে কোটি কোটি ডলার সহায়তা দিয়ে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায় জাতিসঙ্ঘ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নিরপেক্ষ আন্তর্জাতিক সংগঠনগুলোর মাধ্যমে সাহায্য পাঠাতে হবে। সাহায্য সরাসরি ক্ষমতাসীন তালেবানের কাছে যাবে না।

এখন পর্যন্ত ইউরোপিয়ান কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইয়েন আফগানিস্তানে ১.১৫ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল দেশটির পক্ষ থেকৈ ৬০০ পাউন্ড সাহায্য দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আফগানিস্তানে বিশৃঙ্খলা নেমে আসুক, এমনটি হতে পারে না।

তালেবান আফগানিস্তান দখলের আগে সেখানে রাষ্ট্রীয় ব্যয়ের ৭৫ শতাংশ ছিল আন্তর্জাতিক সহায়তা। এখন বিদেশী সরকারগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আফগানিস্তানে সহায়তা বন্ধ করেছে এবং তাদের সম্পদ জব্দ করেছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা ও বিবিসি

The post আফগানিস্তানে সহায়তা দিতে একমত জি-২০ নেতারা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

No comments:

Post a Comment