Wednesday, October 13, 2021

৯০ দিন জামাতে নামাজ পড়ায় ২০ শিশুকে বাইসাইকেল উপহার

ফাতেহ ডেস্ক:

বরিশালের বানারীপাড়ায় টানা ৯০ দিন মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করায় ২০ জন শিশুকে হাজী আব্দুল কাদের বেপারীর পরিবারের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাখার ইউনিয়নের বাঘরা বাইতুন্ নুর জামে মসজিদ প্রাঙ্গণে হাজী আব্দুল কাদের বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি যত্নশীল ও উৎসাহিত করে এ রকম উপহারের ব্যবস্থা করার জন্য সাধুবাদ জানাই। নিজ ধর্মের প্রতি অনুরাগী হওয়া প্রত্যেক মানুষেরই ঈমানের প্রতিফলন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ।

The post ৯০ দিন জামাতে নামাজ পড়ায় ২০ শিশুকে বাইসাইকেল উপহার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%af%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a8/

No comments:

Post a Comment