Thursday, October 14, 2021

একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের ছেলেসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক। তিনি বলেন, ভোর রাতে সংবাদ পেয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলেসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন।

এসআই এনামুল হক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও ঘটনাস্থলে উপস্থিত আছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/

No comments:

Post a Comment