ফাতেহ ডেস্ক :
কুমিল্লার মণ্ডপে কুরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে জনসাধারণকে আইন নিজের হাতে তুলে নে নেয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। আজ এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের জন্য ঘটনার সঙ্গে যেই জড়িত হোক, তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সকলকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করা হলো।
The post মণ্ডপে কুরআন অবমাননা: যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ac/
No comments:
Post a Comment